সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, ১৫ পরিবার লকডাউন

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস উপসর্গ (জ্বর ও ডায়রিয়া) নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর ৭০ বছর বয়সী রেজাউল করিম নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে নিহতকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় একই উপজেলার কামানখোলা গ্রামের নিহতের নিজবাড়ির ১৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, নিহত রেজাউল জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর মারা যান। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কীনা।

এ দিকে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া জানান, করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না এবং তাদের বাড়িতে কেউ যেতেও পারবে না। জরুরী কোনো কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930