সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রজ্ঞাপন সংশোধন : সংবাদপত্র-জ্বালানিও ছুটির আওতায়

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশসহ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সময় সংবাদপত্র ও জ্বালানিকে জরুরি সেবার আওতায় এনে আদেশ সংশোধন করেছে সরকার।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধনীতে বলেছে, সাধারণ ছুটিকালীন ‘জ্বালানি’ ও ‘সংবাদপত্র’ জরুরি পরিষেবার আওতায় থাকবে।

ছুটির সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন করে কর্মকর্তাকে প্রতিদিন দপ্তরে এসে অফিস করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বন্ধের দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কোন কোন কর্মকর্তাকে কোন দিন অফিসে আসতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি তদারকি করবেন এবং প্রশাসন-৪ শাখা সার্বিক সহযোগিতা করবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

এর আগে ৫ থেকে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে তার সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও সংযুক্ত হবে জানিয়ে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়েছিল, জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।

কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930