সর্বশেষ:

এবার করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

আন্তর্জাতিক ডেস্ক :

কুকুরের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলো বাঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানায় ‘নাদিয়া’ নামের একটি বাঘের দেহে প্রথমবারের মত পাওয়া গেছে এ ভাইরাস।

ব্রোনক্স চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতির বরাত দিয়ে সিএনএন জানাচ্ছে, শুকনো কাশি হওয়ায় চার বছর বয়সী মালয় জাতের ওই বাঘটিকে করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ এসেছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, নাদিয়ার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও ওই চিড়িয়াখানার আরও পাঁচটি বাঘ ও একটি সিংহের মধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছে।

তবে সেখানকার আর কোনো প্রাণীর মধ্যে এ ধরনের লক্ষণ এখনও প্রকাশ পায়নি।

‘বিড়াল গোত্রের বৃহৎ এ প্রাণীগুলোর খাবারে অনীহা দেখা দিলেও, বর্তমানে তারা পশু চিকিৎসকদের অধীনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং ভালো আছে’, বলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এর আগে, হংকংয়ে গত মার্চের শুরুর দিকে ১৭ বছর বয়সী পোমেরানিয়ান কুকুরের শরীরে পাওয়া গিয়েছিল করোনাভাইরাস। পরে সেটি মারা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930