মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

যেসব জেলায় করোনা রোগী পাওয়া গেছে

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশেসহ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। দেশে এই পর্যন্ত যে ৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ জন। 

আইইডিসিআরের পরিসংখ্যান অনুযায়ী, এইপর্যন্ত ১১টি জেলায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে, তার মধ্যে রাজধানীর রোগীর সংখ্যা ৫২ জন।

বৈশ্বিক মহামারী আকার ধারণ করা নভেল করোনাভাইরাসের প্রথম রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ।

এর মাস গড়ানোর আগেই রোগীর সংখ্যা বেড়ে ৮৮ জন হয়েছে।

প্রায় এক মাসের তথ্য দিয়ে আক্রান্ত জেলার তালিকা তৈরি করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

রোববার পর্যন্ত হালনাগাদ এই তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত ১১টি জেলায় কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

এসব জেলা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

ঢাকার পর সবচেয়ে বেশি রোগী মাদারীপুর ও নারায়ণগঞ্জে ১১ জন করে। গাইবান্ধার রোগী আছে ৫ জন।

এছাড়া গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, রংপুর, শরীয়তপুর ও চট্টগ্রামে একজনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০