সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলি : গুলিবিদ্ধ ৬ বাংলাদেশি

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করেছে।

এ ঘটনায় ট্রলারে থাকা বাংলাদেশি ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- মো. শরীফ, আলী হোসেন, আবদুল মজিদ, শেখ আহমদ, রহিম খান ও মো. জীবন।

আহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে, রহিম খান, মো. জীবনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের ভাষ্য মতে, গত শনিবার চট্টগাম থেকে ‘এফবি সানিয়া’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার রাতে তারা সেন্টমার্টিনের অদূরে পূর্ব-দক্ষিণে সাগরের মিয়ানমার জল সীমানায় মাছ ধরতে ঢুকে পরে।

এসময় মিয়ানমারের নৌবাহিনী মাছ ধরার ট্রলারকে থামানোর সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে।

এতে ছয় জেলে গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশে কোস্টগার্ডের টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে আহত জেলেদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930