সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত, মৃত বেড়ে ২১

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

এছাড়া নতুন করে দেশে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।

গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মত কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনলাইনে হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে ১১২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে।

এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930