সর্বশেষ:

২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সাধারণ ছুটি আরও বাড়ানো হয়েছে। এবার ছুটির মেয়াদ সবমিলে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এসময় সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শুক্রবার (১০ এপ্রিল) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৯৫ হাজার ৭৩৫ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৭১৮ জন। এর মধ্যে বাংলাদেশে ২১ জনের মৃত্যু এবং ৩৩০ জন আক্রান্ত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930