সর্বশেষ:

চট্টগ্রামে আরো ২ জন করোনা শনাক্ত

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামে আরও দুই জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭-এ দাঁড়ালো।

শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টায় চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।

চট্টগ্রাম বিআইটিইডিতে পরীক্ষা শেষে এই দুজনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের একজনের বাসা ফিরিঙ্গিবাজার এবং আরেকজনের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

হাসান শাহরিয়ার কবির জানান, নতুন করে শনাক্ত একজনের বয়স ৩৫ এবং অপরজনের ৫০ বছর। দুজনকে জেনারেল হাসপাতালে নেওয়া হবে।

এর আগে চট্টগ্রামে পরীক্ষায় আরও ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930