সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রাজনৈতিক সহাবস্থান না থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে : লক্ষ্মীপুরে ড. মঈন খাঁন

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন বলেছেন, আমরা এখন কঠিন সময় পার করছি। শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান না থাকলে বিএনপির কী হবে আর আওয়ামীলীগের কী হবে হবে তা জানিনা। তবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৬ মে) সকালে জেলা বিএনপি কার্যালয়ে যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি দল বিএনপির উপর জুলুম করার অভিযোগ করে তিনি আরো বলেন, আজকে আমরা যদি এদেশে সত্যিকারার্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তাহলে বিএনপির উপর যেমন দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায়িত্ব ক্ষমতাসীন দলের।

জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহাবউদ্দিন সাবু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।

সভাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930