মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

ঘরে থাকুন, বেশি বেশি দোয়া পড়ুন : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস থেকে রক্ষায় জনগণকে ঘরে বসে বেশি বেশি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনতো তেমন কোনো কাজ নেই। তাই এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পড়ুন।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময়ে জেলা মসজিদের ইমামের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় ঝালকাঠি জেলা মসজিদের ইমাম বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী ঝালকাঠির সব ইমাম জুমার নামাজ দশজনে পড়েছি এবং ওয়াক্তিয়ায় পাঁচজনের বেশি উপস্থিতি রাখছি না। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর কাজে করোনাভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য দোয়া করছি। দেশবাসী ও পৃথিবীর সকলের জন্য দোয়া করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে সবাইকে দোয়াই করতে হবে। যেন এ করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আপনি খুব ভালো কাজ করেছেন যে মসজিদে লোকসমাগম কমিয়ে দিয়েছেন। আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়..এখনতো কাজ নেই বেশি। কাজেই বেশি বেশি করে দোয়াই পড়তে হবে। যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০