সর্বশেষ:

করোনা : মিয়ার দ্বিতীয় বিয়ে এখন আর হচ্ছে না!

বিনোদন ডেস্ক :

মরণঘাতী করোনাভাইরাসে আটকে গেছে পুরো পৃথিবীর সব কাজ-কর্ম। এই ভাইরাসে বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দী। বন্ধ হয়ে আছে ছোট-বড় সব অফিস-আদালত।

তবে এসবের মাঝে নিজের ব্যক্তিগত দুঃসংবাদ সামনে আনলেন, নামকরা পর্ন তারকা মিয়া খলিফা। জানালেন, মরণঘাতী করোনাভাইরাসে হচ্ছে না তার দ্বিতীয় বিয়ে!

মিয়া জানিয়েছেন, করোনার প্রাদুর্ভাবের কারণে তার বিয়ে স্থগিত হয়ে গেছে। তার বিয়ের তারিখ আবার পিছিয়ে গেছে।

আরও জানিয়েছেন, সাবেক এই পর্ন তারকার বিয়ে আগামী ১০ জুন হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে আপাতত তা স্থগিত রাখাই সমীচিন। এই কারণে এমন সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

এদিকে মিয়ার বিয়ে স্থগিত হয়ে যাওয়ার খবর নিজেই জানিয়ে মিয়া আরও বলেন, বিয়ে স্থগিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ তিনি। আর সে কথা গোপন রাখেননি তিনি।

মিয়া সম্প্রতি তার একটি ছবি শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন, রবার্টের সঙ্গে বিয়ের আগে আমার যদি কিছু হয়, তাহলে আমার ক্লোসেটে রাখা বারোটি পোশাকের যে কোনও একটি যেন আমাকে পরানো হয়। এই পোশাকগুলিই বিয়েতে পড়বো বলে ঠিক করে রেখেছিলাম। জুন মাসে বিয়ের কথা ছিল।

বছর খানেক আগে বয়ফ্রেন্ড রবার্টের সঙ্গে মিয়া খলিফার বাগদান হয়েছিল। সেই সময় বিয়ের ঘোষণা হয়েছিল। মিয়া খলিফার এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে ২০১১-তে হাইস্কুলের বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে হয়েছিল মিয়া খলিফার। কিন্তু তিন বছরের বেশি সেই বিয়ে টেকেনি। ২০১৪-তে তারা আলাদা হয়ে যান এবং বিবাহবিচ্ছেদ হয় ২০১৬-তে।

কিছুদিন আগেই অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যাত্রা ও সেখানকার কিছু চাঞ্চল্যকর ঘটনার কথা জানিয়ে খবরে এসেছিলেন মিয়া খলিফা।

মিয়া খলিফা এখন অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন না। তার বয়ফ্রেন্ড রবার্ট বিখ্যাত শেফ। করোনার কারণে নিজ বিয়ে স্থগিত করলেন মিয়া খলিফা। ভয়,আতংক এবং হতাশ তিনি। এসময় সবাইকে বাসায় থাকতে বললেন মিয়া খলিফা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930