সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ স্কুল মাঠে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মদ, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন ভুলু ও আলতাফ হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউপি মেম্বার ওবায়দুল হক হিরন, কফিলউদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।

উক্ত টূর্ণামেন্টে ইউনিয়নের ১৩টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আমানীলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দেওয়ানশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বসুদুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930