মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

করোনাভাইরাস : আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮০৩

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৯ জনের। নতুন করে তিনজন সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন।

এর আগে গতকাল রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কোভিড- ১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও নিউইয়র্কে যেন কোনো ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। রোববারও (১২ এপ্রিল) বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে ভার্জিনিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্থান হট স্পট হয়ে উঠেছে করোনাভাইরাসের।

এছাড়া স্পেনে করোনায় একদিনে ৬০৩ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার। এদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। আক্রান্ত হয়েছেন ৮ বাংলাদেশি।
সংক্রমণরোধে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়তে থাকায় নানা সঙ্কটে আছেন দুদেশের প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে সাড়ে ১৮ লাখেরও বেশি করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১ লাখ ১৪ হাজারের বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০