সর্বশেষ:

এবার সবজি বিতরণ করলেন, উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় বেড়েছে ঝুঁকি। ফলে লক্ষ্মীপুর জেলাকে করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে নিন্ম আয়ের লোকজনের চরম দুর্দিন যাচ্ছে। দুঃখ-কষ্টে আছেন মধ্যবিত্তরাও। তাদের কথা চিন্তা করে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন।

এবার তিনি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন শাক-সবজি। এসময় সবাইকে ঘর থেকে রেব না হওয়ার অনুরোধ করেন তিনি।

সোমবার ( ১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন বেগুন, টমেটো, কুমড়া, চিচিঙ্গা, শসা, কাঁচামরিচ, ধনিয়াপাতাসহ বিভিন্ন প্রকার শাক সবজি। এরআগে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে বিতরণ করেছেন খাদ্যসামগ্রী।

গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে মধ্যবিত্ত পরিবারের জন্য চালু করেছেন অর্ধেক দামের ভ্রাম্যমাণ দোকান।

সালাহ উদ্দিন টিপু বলেন, প্রথমত মানুষকে ঘরে রাখতে এমন উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। ওইসব পরিবারে চাল ডাল থাকলেও কাঁচা বাজার নেই; এমন উপলদ্ধি থেকে শাক-সবজি বিতরণ করেছি। এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মহামারি করোনা কালে সালাহ উদ্দিন টিপু সংক্রমণ ঠেকাতে হাট-বাজার, পাড়ায়-মহল্লায় সচেতনতামূলক মাইকিং অব্যহত রেখেছেন। হাতে হাতে দিয়েছেন লিফলেট, এলাকায় ছিটিয়েছেন জীবাণুনাশক ওষুধ।

https://www.facebook.com/Bpratidinbd/videos/2112458078899899/

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930