মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গরীবের চাল চুরি : বহিষ্কার ৬ আওয়ামী লীগ নেতা

আকাশবার্তা ডেস্ক :

গরীবের চাল চুরি করার দায়ে দুই জেলার ৬ আওয়ামী লীগ বহিষ্কার হয়েছেন। এর মধ্যে বগুড়ায় চারজন ও নাটোরে দুইজন।

বহিষ্কৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক গাজী এবং শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য – মানুষের এই দুর্ভোগের সময় যারা দুর্নীতি করবে, তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে ইতোমধ্যেই আইনের আওতায়ও আনা হচ্ছে।

এদিকে চাল চুরিতে জড়িয়ে পড়ায় বগুড়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় রোববার (১২ এপ্রিল) বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু চারজনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

অন্যদিকে, নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজি দরের চাল চুরি করে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী ও সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় বহিষ্কৃতরা হলেন-সুকাশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল স্বপন। তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০