সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ সাংবাদিকদের শীর্ষ সংগঠন আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-ইজেএন ‘বে অব বেঙ্গল প্রোগ্রাম’-এর আওতায় তাকে এই ফেলোশীপ দেয়া হয়।

আন্তর্জাতিক মিডিয়া অর্গানাইজেশন ইন্টারনিউজের তত্বাবধানে এ ফেলোশীপের কার্যক্রম পরিচালিত হবে।

বঙ্গোপসাগর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সংক্রান্ত নির্দিষ্ট প্রতিবেদন তৈরির জন্য এ ফেলোশীপ দেওয়া হয়। ফেলোশীপের আওতায় উপকূলীয় অঞ্চলের নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর ওপর ক্রমাগত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরি করবেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি’র সঙ্গে কাজ করছেন রফিকুল ইসলাম মন্টু।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নিয়ে সাংবাদিকতায় একটি ভিন্নধারা তৈরি করেছেন রফিকুল ইসলাম মন্টু। তার কাজের ক্ষেত্র সমগ্র উপকূলের ঝুঁকিতে থাকা ১৬ জেলা। জেলাগুলো হচ্ছে : কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, শরীয়তপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

এসব জেলার প্রান্তিক জনপদ ঘুরে তিনি দীর্ঘ সময় ধরে গভীর অনুসন্ধানের মাধ্যমে উপকূল এলাকার মানুষের কণ্ঠ তুলে এনে খবর তৈরি করছেন। লিখছেন উপকূলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নাগরিক সেবা, জনজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে। তার কাজের মধ্যদিয়ে সর্বমহলে পরিচিতি পেয়েছে ‘উপকূল সাংবাদিকতা’। নতুন প্রজন্মের সাংবাদিকেরা উপকূল ভিত্তিক সাংবাদিকতায় উৎসাহী হয়ে উঠছেন।

দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় রফিকুল ইসলাম মন্টু। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন, বাংলানিউজটোয়েন্টিফোর, দৈনিক সংবাদ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। তার সাংবাদিকতায় হাতেঘড়ি ১৯৮৪ সালে সাপ্তাহিক নবঅভিযান থেকে। এরআগে তিনি দেওয়াল পত্রিকার মাধ্যমে সংবাদ লেখার চর্চা করেছেন।

কাজের স্বীকৃতি হিসাবে রফিকুল ইসলাম মন্টু ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং আওয়ার্ড পেয়েছেন তিনবার। ইউনিসেফ-মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তিনবার। পিআইবি-এটুআই মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দু’বার। এছাড়াও পিআইবি-ইউনিসেফ ফিচার পুরস্কার, সরেজমিন প্রতিবেদনের জন্য চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনের জন্য এফপিএবি পুরস্কার, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের জন্য বিসিডিজেসি-কানাডিয়ান অ্যাওয়ার্ড, দুর্যোগ বিষয়ক প্রতিবেদন লেখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো’র অ্যাওয়ার্ডসহ প্রায় ২০টি পুরস্কার অর্জন করেন।

তার পুরস্কারপ্রাপ্ত সবগুলো খবর উপকূলীয় ইস্যু নিয়ে লেখা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930