সর্বশেষ:

লাইভে এসে স্ত্রীকে গলাকেটে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

ফেসবুক লাইভে এসে স্ত্রীর গলাকেটে হত্যা করেছেন স্বামী। বুধবার (১৫ এপ্রিল) ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে। আজকের এ ঘটনায় ঘাতক স্বামী টুটুলকে (৩২) আটক করেছে পুলিশ।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। নিহত নারী এক সন্তানের মা ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের আকদিঢা গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে। তবে তার নাম এখনও জানা যায়নি।

ফেনী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বারাহীপুর থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার ও নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ সময় মোবাইল সেট জব্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930