মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

ঘরেই এবার তারাবি নামাজ পড়ুন : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন রোজায় মসজিদে না গিয়ে ঘরে বসেই তারাবি নামাজ পড়তে দেশের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মসজিদে আপাতত জামাতে নামাজ না পড়ার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলোও মেনে চলতে বলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে রোজা। এই রমজান মাসে আমাদের পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যাতে অসুবিধা না হয়, সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ, যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না, কিংবা অন্যান্য দেশে হচ্ছে না। আমাদের এখানেও, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন কতগুলো নির্দেশনা দিয়েছে, সেগুলো আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। নিজের মন মতো করে পড়েন।

বিশ্বের বিভিন্ন দেশে নেয়া ব্যবস্থাগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যে সৌদি আরবে, সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত হওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবি নামাজ পর্যন্ত সেখানে হবে না। সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে কিন্তু সেখানে তারা করছেন, তারা নিষেধ করে দিয়েছেন। ঠিক এভাবে মসজিদ, মন্দির, গির্জা, এমনকি ভ্যাটিকান সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এইভাবে তারা সুরক্ষা করার ব্যবস্থা নিয়েছে। নিজেদেরকে সুরক্ষিত রাখা, অন্যদেরকে সুরক্ষিত করা।

তিনি বলেন, এ বিষয়গুলো থেকে বাংলাদেশেরও শেখার আছে। মসজিদে না গিয়ে নিজের ঘরে বসে নামাজ পড়া, কারণ আল্লাহর ইবাদত, ইবাদততো আপনি যে কোনও জায়গায় বসে করতে পারেন। এটাতো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। বরং এখন ইবাদত করার একটা ভালো সুযোগ আসছে।

তিনি বলেন, “আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। আপনি আপনার মতো ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবে। কাজেই সেভাবে আপনারা করবেন। অযথা মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকল, সে আরেকজনকে সংক্রমিত করল, বা আপনার নিজের হলে অন্যকে করবেন… সেটা কিন্তু করবেন না দয়া করে। এ বিষয়টা সকলেই আপনারা মেনে চলবেন, সেটাই আমরা চাই।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০