বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
লক্ষ্মীপুর : চন্দ্রগঞ্জ বাজারে আগত ক্রেতাসাধারণের ভীড়।

চন্দ্রগঞ্জ : লকডাউন মানছে না মানুষ, বাড়ছে ঝুঁকি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতিতে দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে চলছে লকডাউন। গত ১৩ এপ্রিল থেকে জেলা প্রশাসন কর্তৃক লক্ষ্মীপুরকে এ লকডাউন ঘোষণা করা হয়। তবে জেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র চন্দ্রগঞ্জে ও এর আশপাশের ছোট-বড় বাজারগুলোতে লকডাউন মানছে না সাধারণ মানুষ। বাজারে আগত ক্রেতা জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এতে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের।

বৃহস্পতিবার চন্দ্রগঞ্জে সাপ্তাহিক হাটবারের দিন। বেলা ১১টায় বাজারে গিয়ে দেখা যায়- তরি-তরকারি, মাছ-মাংসসহ কাঁচাবাজার, ফলমূল, মুদি দোকানের পাশাপাশি অনেক কাপড় ও কসমেটিক দোকানও খোলা থাকতে দেখা গেছে। বাজারে দেখা গেছে রীতিমত ক্রেতাসাধারণের ভীড়। এসময় কারো মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেখা যায়নি। ওষুধ দোকানগুলোতো সবচেয়ে বেশি ভীড় দেখা গেছে। একই দোকানে গাদাগাদি করে ওষুধ কিনতে দেখা যায় মানুষজনকে। এ ব্যাপারে দোকানি বিক্রেতাদের মধ্যেও উদাসীনতা দেখা গেছে। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও বাজার কমিটির লোকজন এসে কাপড় দোকানসহ অপ্রয়োজনীয় অনেক দোকান বন্ধ করে দেন এবং হ্যান্ড মাইক দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

এ দিকে বুধবার দুপুরে সদর উপজেলা (ভূমি) সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারের নির্দেশনা না মানায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক জরিমানা করা হলেও তাদের মধ্যে সচেতনতা তৈরী হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, চন্দ্রগঞ্জ থানা এলাকার চরশাহী বসুরহাট, দাসেরহাট, চন্দ্রগঞ্জের কামারহাট, খালেকগঞ্জ বাজারসহ ছোট-বড় বিভিন্ন বাজারে লকডাউন বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচলের কারণে বিনাপ্রয়োজনেও বাজারে এসে ঘোরাঘুরি করছেন একশ্রেণির অসচেতন লোকজন। অন্যদিকে অভাবের তাড়নায় বা সরকারের ত্রাণসামগ্রীর অপ্রতুলতার কারণেও নিন্মআয়ের মানুষ বা যারা একেবারে বেকার হয়ে পড়েছেন, তাদেরকে ঘরে আটকে রাখা যাচ্ছে না।

চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব দোকান খোলা রাখা এবং বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদের সেই নির্দেশনা মোতাবেক চলার জন্য।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান- সামাজিক দূরত্ব নিশ্চিত করণ এবং নির্ধারিত দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। এরপরও কেউ সরকারের নির্দেশনা বা আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার পরিস্থিতি দেখতে নীচের ভিডিওতে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১