সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শপথ নিলেন নবনির্বাচিত ৩ সংসদ সদস্য

আকাশবার্তা ডেস্ক :

মৃত্যু ও পদত্যাগের কারণে একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া আসনে নির্বাচিত তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দূরত্ব বজায় রেখে তিনজন নব নির্বাচিত সদস্যকে শপথ পাঠ করানো হয়।

যারা শপথ গ্রহণ করেছেন তারা হলেন- ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দীন, গাইবান্ধা-১ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও বাগেরহাট-৪ আসনে আমিরুল ইসলাম মিলন।

মৃত্যু ও পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া আসনে গত ২১ মার্চ তিনটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিন আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করেন। যদিও এবারের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো অন্য যেকোনো বারের তুলনায় সর্বনিম্ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930