সর্বশেষ:

যে ওষুধে মাত্র ৬ দিনেই করোনা রোগী সুস্থ!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনিই বাড়ছে লাশের মিছিল। সেই সঙ্গে আক্রান্ত সংখ্যাও।

করোনার পরীক্ষামূলক একটি ওষুধ প্রয়োগে আশা জাগানিয়া ফল পাওয়া গেছে।

রেমডিসিভির নামের ওই ওষুধ গ্রহণের পর সাধারণ রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।

মাত্র ৬ দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারছেন তারা।

বৃহস্পতিবার স্ট্যাট নিউজের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে বাজারে আসার কোনও সম্ভাবনা নেই কোনও টিকার।

এমতাবস্থায় রেমডিসিভির ব্যবহারে রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠার খবর অত্যন্ত আশা জাগানিয়া।

মার্কিন গণমাধ্যম সিএনএন-ও এই খবর নিশ্চিত করেছে।

ব্লুমবার্গের আরেকটি প্রতিবেদন থেকে জানা গেছে, গিলিয়াড ফার্মার ওষুধ যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডায় করোনায় গুরুতর অসুস্থ ৫৩ ব্যক্তিকে দেওয়া হয়। তাদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র বা ভেন্টিলেটর দিয়ে জীবিত রাখা হয়েছিল।

এসব রোগীকে টানা এক সপ্তাহ থেকে ১০ দিন রেমডিসিভির ওষুধের নিয়মিত ডোজ দেয়া হয়।

চিকিৎসকের বলছেন, কয়েক দিনের মাথায় ৬৮ শতাংশ বা তিন ভাগের দুইভাগ রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়।

এর ফলে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শ্বাস নিচ্ছিলেন, এমন ৩০ জন রোগীর মধ্যে ১৭ জনের আর যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। প্রায় সবাই বাড়ি গেছেন। সবচেয়ে ভালো খবর হল আমাদের অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930