মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

করোনাভাইরাস : মৃত্যুর মিছিলে আরও ১০ জন, নতুন রোগী ৪৯২

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জন নিহত হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১০১ জন।

একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২৯৪৮ জন।

সোমবার (২০ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর মহা পরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ১০১ জনে। নতুন করে ৪৯২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উভয়ই বেড়েছে।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করেছি ২ হাজার ৭৭৯টি নমুনা। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও গাজীপুরে আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের আক্রান্ত শতকরা ভিত্তিক অবস্থান আগের মতোই আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০