সর্বশেষ:

দুস্থদের ঘরে খাবার পৌঁছাতে যাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে ছাত্রলীগ ও যুবলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কথার বলার সময় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতোমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার কৃষকদের ধান কেটে দিচ্ছে তারা।

একইভাবে কোভিড-১৯ এর কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930