মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০ মে এসএসসির ফল প্রকাশ!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে প্রকাশ করা যায়নি চলতি বছরের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এ অবস্থায় আগামী ১০ মে (রোববার) ফল প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ডগুলোর অনলাইনে ভিডিও কনফারেন্সে বৈঠক করতে পারেন। এসময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের প্রস্তুতি ও অগ্রগতি জেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ রোধে সাধারণ ছুটি এবং যানবাহন বন্ধ থাকায় মাঠ পর্যায়ে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন শেষে নম্বরপত্র (ওএমআর শিট) বোর্ডে পৌঁছাতে পারছেন না শিক্ষকরা। এ কারণে নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ নিয়ে আশঙ্কা তৈরি হয়। চলতি মাসের মধ্যে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ১০ মে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে দুদিন পিছিয়েছিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০