মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

করোনায় সেবাকারীদের হয়রানি করলেই বাড়ির বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মীসহ জরুরিসেবায় জড়িত ভাড়াটিয়াদের হয়রানি করা হলে ওইসব বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

তিতাসসহ অন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে। রাজধানীসহ সারাদেশে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

তবে শোনা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা এ ধরনের নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা দানকারী ব্যক্তিদেরকে এবং হোম কোয়ারেন্টিনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন যা খুবই দুঃখজনক ও অমানবিক। এসময় এসকল নিবেদিতপ্রাণ চিকিৎসাসেবা দানকারী ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টিনে থাকা কোনও ব্যক্তিকে কোনও বাড়িওয়ালা হয়রানি করছেন এমন তথ্য পাওয়া গেলে ওই বাড়িওয়ালা বা হয়রানিকারীর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎউন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (ও পল্লী বিদ্যুত সমিতিসমূহ), ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবাকেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে এ ধরনের হয়রানির ঘটনার তথ্য জানানো যেতে পারে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে যাচাই করে ওই বাড়ির মালিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে, এলাকায় দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রচুর ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী। করোনাভাইরাস দ্রুত ছড়ায় ও তাদের মাধ্যমে ছড়াতে পারে এমন চিন্তায় বিভিন্ন এলাকায় এসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা–সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি থাকতে দিতে চাচ্ছেন না, সম্প্রতি এমন অভিযোগ উঠে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০