সর্বশেষ:

‘চাল চোরদের কোন ক্ষমা নেই’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময় কাদের বলেন, চাল চোরদের কোন ক্ষমা নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই।বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।

করোনার এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930