সর্বশেষ:

খুনি মোসলেহউদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু আরেক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি উঠেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যমে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির টিভি চ্যানেল এনডিটিভি ও দৈনিক দ্য হিন্দুর খবরে এমন দাবি করা হয়।

এনডিটিভি বলছে, সীমান্তের কোনো একটি স্থলবন্দর দিয়ে গত সোমবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

এতে আরও বলা হয়েছে- আবদুল মাজেদ ফাঁসি হওয়ার আগে অপর খুনি মোসলেহউদ্দিনের ব্যাপারে তথ্য দেয়।

সেই তথ্যানুযায়ী মোসলেহউদ্দিনকে ধরতে গোয়েন্দা সংস্থা অত্যন্ত গোপনীয় অভিযান চালায়। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশকেও এ ব্যাপারে কিছু জানে না।

খুনি মোসলেহউদ্দিন সম্পর্কে নিশ্চিত হতে অত্যন্ত সংবেদনশীল চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারপর তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোসলেহউদ্দিনের আটকের বিষয়ে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়, সম্ভবত মোসলেউদ্দিনকে হস্তান্তর করা হয়েছে। তবে বাংলাদেশ পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে অপেক্ষায় আছে।

এর আগে গত সোমবার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় মোসলেউদ্দিনকে উত্তর চব্বিশ পরগনায় একটি গ্রাম থেকে আটক করা হয়।

যদিও ঢাকায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একাধিক কর্মকর্তা বলছেন, মোসলেউদ্দিন ভারতে গ্রেপ্তার হয়েছেন, এমন তথ্য তাদের জানা নেই।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিলেন মোসলেউদ্দিন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই হত্যা মামলার তদন্ত শুরু করলে মোসলেউদ্দিন দেশ থেকে পালিয়ে যান। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে গা ঢাকা দেন। এরপর মোসলেউদ্দিনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930