সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভিআইপি : করোনাকালে বৈষম্য বেশি দু:খজনক

আকাশবার্তা ডেস্ক :

ভিআইপি করোনা। ভিআইপিদের করোনা চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা কি হচ্ছে আসলে? যদি হয়, সেটা হবে খুব স্বাভাবিক।

কারণ এদেশে ভিআইপিরা ভোট, ব্যবসা, কর, ব্যাংক লোন, দায়মুক্তি, রাস্তায় চলাচল – সবক্ষেত্রে বৈষম্যমূলক সুবিধা পেয়ে থাকেন। তাদের করোনা হলেও এমন সুবিধা পাবেন এটা আমি প্রায় নিশ্চিত।

আমার ধারনা তারা এটা করতে চাইলে প্রতিবাদও হবে না তেমন। আমাদের মধ্যে মোটামাথার লোক আছে, আছে ভীতু মানুষ। তারচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আছে ভিআইপিদের অনেক স্তাবক ও গুনমুদ্ধ মানুষ। তারা বরং চেষ্টায় থাকবেন নিজেদের কিছু হলে এধরনের ভিআইপি হাসপাতালে সেবা পাওয়া যায় কিনা তা নিশ্চিত করতে। এজন্য এমনকি এমন হাসপাতালের পক্ষেও দাড়িয়ে যেতে পারেন তারা।

করোনাকালে বৈষম্য বেশী দু:খজনক, অনেক বেশী অপরাধমূলক। তবে এটি এ রাষ্ট্র আর সরকারব্যবস্থাকে আরেকটু নগ্নভাবে তুলে ধরছে আমাদের কাছে এটাই শুধু সান্তনা।

তবু যদি বোধোদয় হয় আরো বেশি মানুষের!

লেখক: অধ্যাপক ড. আসিফ নজরুল, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(ফেসবুক থেকে নেয়া)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930