সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ৭শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র ৭শ’ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সুবিধাভোগিদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এরআগে ইউপি কার্যালয়ে ওয়ার্ড ভিত্তিক ত্রাণসামগ্রীগুলো বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার মেম্বারদেরকে।

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, ইউনিয়ন ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম, কমিটির সদস্য স্থানীয় তহসীলদার ওমর ফারুক, ইউনিয়ন কৃষি কর্মকর্তা জাবের হোসেন ও ইউপি সচিব গাজী আব্বাস উদ্দিন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল জানান, করোনাভাইরাসের কারণে গরীব অসহায় মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ চালু করেছেন। আমাদের ইউনিয়নে প্রথম দফায় ৮০জন, দ্বিতীয় দফায় ১০০জন, তৃতীয় দফায় ৫০০জন এবং বৃহস্পতিবার চতুর্থ দফায় ৭০০জনকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930