সর্বশেষ:

সাধারণ ছুটিতে যে ১৮ অফিস খোলা থাকবে

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইদিন জারি করা অপর এক আদেশে বলা হয়েছে, সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে সম্পৃক্ত যানবাহন, ট্রাক, লরি, কার্গো, ভেসেল চলাচল অব্যাহত থাকবে।

পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত ক্ষেত্রগুলো ও গণপরিবহন পযায়ক্রমে চালু করা হবে। তবে কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

তবে এ ছুটির কার্যক্রমের মধ্যেই অন্যান্য জরুরি সেবার পাশাপাশি ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম ঢাকা এবং সারা দেশে সীমিত পর্যায়ে খোলা থাকবে।

এই অফিসগুলো হল- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয় অন্য সব সরকারি অফিসের কর্মকর্তারা এই সময়ে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930