সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করে ফোর্বস

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্ব দেয়া ১৬ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ বিভিন্ন সংকট মোকাবিলার ক্ষেত্রে এক পরিচিত নাম। ভাইরাসটি মোকাবিলায় তড়িৎ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি যে ক্ষমতা দেখিয়েছেন তা ‘প্রশংসনীয়’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর পরই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু করেন। মার্চের গোড়ার দিকে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর প্রধানমন্ত্রী সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন এবং কম গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় শেখ হাসিনা প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তকরণ ডিভাইস স্থাপন করে সাড়ে ছয় লাখ লোকের স্ক্রিনিং করার ব্যবস্থা করেন। যার ফলে ৩০ হাজার মানুষকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরকম উদাহরন যুক্তরাজ্যের মতো দেশ এখনও সৃষ্টি করতে পারনি।

এছাড়া প্রতিবেদনে, করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও চীনের হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের প্রশংসা করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের আট নারীর অবদান বিশ্বজুড়ে ‘স্বীকৃতি পাওয়ার যোগ্য’উল্লেখ করে প্রতিবেদনটিতে আরও বলা হয় নারীরা এখন বিশ্বজুড়ে ১৮ দেশের সাড়ে ৫৪ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৭ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930