সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, লুটের অভিযোগ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগি সাদ্দাম হোসেন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

গত ২১ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বসতঘরের জানালা, আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরধরে কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মনির আহাম্মদ ও জাফর আহাম্মদের নেতৃত্বে প্রতিপক্ষের ভাড়াটে লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একই বাড়ির সাদ্দাম হোসেনের বসতঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাদ্দামসহ তার মা, বোন, ভগ্নিপতিকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে প্রতিপক্ষ মনির আহাম্মদেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে উল্টো সাদ্দাম হোসেন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। সাদ্দাম হোসেন বলেন, মনির আহাম্মদ গংরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা এবং বসতঘরে লুটপাট চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার চাই।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930