সর্বশেষ:

চার খুনের মূল হোতা খুনি পারভেজ গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে একসঙ্গে গলাকেটে হত্যার ঘটনায় মূল হোতা খুনি পারভেজকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

খুনি পারভেজ আবদার ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি ছাড়াও হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান বলেন, রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের সব ঘটনা স্বীকার করে। এরপর রাতেই তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই।

পরে পারভেজের ঘর থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, বুধবার (২২ এপ্রিল) রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলাকেটে হত্যা করেছে।

নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930