সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুর জেলা ইমাম-মুয়াযিযন কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

লক্ষ্মীপুর জেলা ইমাম ও মুয়াযিযন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার (৩ মে) শহরের উত্তর তেমুহনী আল মুঈন ইসলামি একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হন মার্কাজ মসজিদের খতিব আলহাজ্ব হারুন আল মাদানী, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন দালাল বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ সামছুল ইসলাম, সহ-সভাপতি পদে তিতাখাঁ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ হারুনুর রশিদ, সেক্রেটারী পদে হাসন্দি মতি উল্যা জামে মসজিদের খতিব মাওঃ নুর হাসান, জয়েন্ট সেক্রেটারী পদে বাইশমারা জামে মসজিদের খতিব মাওঃ জহির উদ্দিন, হিসাবরক্ষক পদে উত্তর তেমুহনী স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে ল্যাংটা মিয়া দরগা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা গোলাম মুস্তফা, আদায়কারী পদে ভবাণীগঞ্জ মাছবাজার জামে মসজিদের খতিব মাওঃ আলাউদ্দিন, অফিস সম্পাদক পদে কালিবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ তোহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওঃ শামছুল আলম শামিম, সমাজ কল্যাণ সম্পাদক পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা সোলায়মান নির্বাচিত হয়।

নব-নির্বাচিত কমিটির সদস্যরা ৩ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ নির্বাচন পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্লাহ এবং সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন পৌর আইডিয়াল কলেজের প্রভাষক মাহবুবুর রশিদ জামান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930