মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এসময় গণপরিবহন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় চার দফা বাড়িয়ে ছুটি ৫ মে পর্যন্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা বাড়ায় সরকার।

গণপরিবহন বন্ধ থাকার ফলে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। গত প্রায় এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও তাদের কোনো প্রকার ত্রাণ কিংবা সহায়তা প্রদান করেনি কেউই। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশা নিয়ে অসহায় দিন পার করছেন তারা।

এদিকে শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ’ কর্মহীন পরিবহন শ্রমিক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রায় চার শতাধিক পরিহন শ্রমিক।

এসময় শ্রমিকরা সড়কে বসে তিনদফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর সরে যায় পরিবহন শ্রমিকরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো প্রকার সাহায্য না পেয়ে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এমন সংকটময় পরিস্থিতিতে পরিবহন মালিকদের তাদের পাশে থাকার প্রয়োজন ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০