সর্বশেষ:

আমি মুসলমান নই, তবে রােজা রাখছি : ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক :

নাম তার পল ব্রিস্টো। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এক সংসদ সদস্য। তিনি মুসলমান না হরে পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তা দিয়ে রোজার রাখার বিষয়টি জানান ব্রিস্টো।

তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।
আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

গত শুক্রবার থেকে ব্রিটেনে রোজা শুরু হয়েছে। দেশটির পিটারবারো শহরে প্রায় ২০ হাজার মুসলিম বসবাস করেন। পল ব্রিস্টো এই শহরের কনজারভেটিভ পার্টির এমপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930