শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে করোনার উপসর্গ নিয়ে এক সাংবাদিক মারা গেছেন। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

খোকন কী সমস্যায় ভুগছিলেন- জানতে চাইলে শাহেদ বলেন, সাসপেক্টেড করোনাভাইরাসে আক্রান্ত। তবে আমরা রোগ আইডেন্টিফাই করার আগেই তিনি মারা গেছেন।

তার এক সহকর্মী জানান, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন।হুমায়ুন কবির খোকনের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০