সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ট্রেন চলাচলে প্রস্তুত হচ্ছে রেলওয়ে

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার থেকে মালবাহী ট্রেনচালু হচ্ছে। তবে যাত্রীবাহী ট্রেন এখনই চলাচল শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি।এই সময়টার মধ্যে রেলওয়ের ট্র্যাকগুলো রিপেয়ারিং করা হচ্ছে। এই কাজগুলো চলছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে রেলপথমন্ত্রী জানান, যেগুলো লাগেজ ভ্যান আছে, যেগুলো দিয়ে আমরা মালামাল পরিবহন করি, যেমন খাদ্য-দ্রব্য, শাকসবজি, ধান পরিবহনে যদি লাগে, সেগুলো চলাচলের চিন্তাধারা করছি।

ব্যবসায়ীরা যদি এগুলো ব্যবহার করতে চায়, তাহলে আমরা চালু করব। সেভাবে যদি হয় তাহলে বৃহস্পতিবার থেকেই এ ধরনের ট্রেন চালু করব। এখন লাগেজ ভ্যানের মাধ্যমে পার্সেল ট্রেন চালু হলে সেগুলো দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য পরিবহন স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ ঠেকাতে এক মাস বন্ধ রয়েছে ট্রেন চলাচল। গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে যাওয়ার আগেই যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল। এরপর দুই দফায় বেড়ে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বেড়েছে। এই সময় থেকে গণপরিবন বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930