সর্বশেষ:

করোনায় আরও ২ পুলিশের মৃত্যু, মোট ৩ জন

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই পুলিশের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট তিন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশের এএসআই মো. আবদুল খালেক (৩৬) বৃহস্পতিবার ভোরে এবং কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) বুধবার রাতে মারা যান।

উপসর্গ থাকায় তাদের প্রথমে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরে পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তারা মারা যান।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কনস্টবল আশেক মাহমুদ ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। তাকে সিদ্ধেশ্বরী কলেজে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

করোনাভাইরাস পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

আশেক ১৯৯৭ সালের ১১ সেপ্টম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়িতে। তিনি দুই সন্তান রেখে গেছেন।

আর এএসআই খালেক মারা যান বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে। হাসপাতালে আনার আগে তাকে আরমবাগের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

২০০৪ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেয়া খালেক সর্বশেষ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালীতে। তিন সন্তান রেখে গেছেন খালেক।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, দুই লাখের বেশি পুলিশ সদস্যের মধ্যে এ পর্যন্ত ৪৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930