সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এখনও দেশের একটি জেলা করোনামুক্ত

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ইতোমধ্যে দেশের ৬৪ জেলের মধ্যে ৬৩ জেলায় ছড়িয়েছে।

তবে একটি মাত্র জেলাতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তি শনাক্ত হয়নি। জেলাটির নাম রাঙ্গামাটি।

শুক্রবার (১ মে) সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।

আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬৩ জেলার মধ্যে সবচেয়ে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায়।

এরপর চট্টগ্রাম, যশোর, জামালপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ জেলাসহ বেশ কিছু জেলাতে সংক্রমণ ব্যাপক হারে ছড়ানোর ঝুঁকি আছে।

আইইডিসিআরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। বয়স বিভাজনের ক্ষেত্রে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে শতকরা ৪২ শতাংশ ব্যক্তির। তারপর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৭ শতাংশ ব্যক্তির। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ১০ বছরের নিচে শিশুদের দুই শতাংশ। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭৩ শতাংশ, নারী ২৭ শতাংশ।

প্রতিবেদন অনুসারে, ৩০ এপ্রিল পর্যন্ত ৫৯ দিনে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। আক্রান্ত ব্যক্তিদের বয়স বিভাজন করলে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে শতকরা ২৬ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে শতকরা ২৪ শতাংশ।

৪১ থেকে ৫০ বছরের মধ্যে শতকরা ১৮ শতাংশ। ৫১ থেকে ৬৯ বছরের মধ্যে শতকরা ১৩ শতাংশ। আক্রান্তের হার সবচেয়ে কম ১০ বছরের নিচের শিশুদের হার শতকরা তিন শতাংশ।

৬০ বছরের ঊর্ধ্বে আক্রান্তের হার শতকরা আট শতাংশ হলেও মৃত্যুর হার সবচেয়ে বেশি শতকরা ৪২ শতাংশ। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ, নারী ৩২ শতাংশ।

এদিকে বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930