সর্বশেষ:

ঈদে আসছে ৩০০০০ কোটি নতুন টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০ হাজার কোটি নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা গত বছরের তুলনায় ৮ হাজার কোটি টাকা বেশি। গত (২০১৯) ঈদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। এবছর বেশি ছাপানো হচ্ছে ২০০ টাকা নোট।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে সারাবছর বাজারে নোট সরবরাহ করা হয়। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে এসময় বেশি নতুন নোট ছাড়া হয়।

এরই ধারাবাহিকতায় এবারও নতুন নোট প্রকাশ করা হবে। এবার ২০০ টাকার নোট বেশি চাহিদা থাকবে বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

জানা গেছে, এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। আগের মতই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।

গত বছর (২০১৯) ঈদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছিল। তবে এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। তবে প্রথমে ২৫ হাজার কোটি টাকার নোট সরবারহ করবে। পরে প্রয়োজন হলে আরও ৫ হাজার কোটি টাকার নোট ছাড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, দেশে এখন প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত রয়েছে। সাধারণত কাগজের নোটের চাহিদা ১ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930