সর্বশেষ:

দেশে প্রথম সংসদ সদস্য করোনায় আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে এই প্রথম একজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন।

নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মুহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ সদস্য।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার ( ১ মে) রাতে গণমাধ্যমকে বলেন, আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।

শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930