সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শুধু নারায়ণগঞ্জেই আক্রান্ত হাজারের বেশি

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার পরে প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে নারায়ণগঞ্জে।

এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় ৪ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১০৪৭ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০৪৭ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪৬ জনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930