বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঈদের কেনাকাটা : দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশ

অর্থ বাণিজ্য ডেস্ক :

ঈদের কেনাকাটায় দোকানপাট সীমিত আকারে খোলা রাখার জন্য নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভি‌ডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী।

ভি‌ডিও কনফারেন্সে যুক্ত হওয়া জেলাগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই সবাই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও চালু রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাউডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

সরকারপ্রধান বলেন, করোনার সংক্রমণ না হলে ২০২১ সালের মধ্যে দেশে দরিদ্রের সংখ্যা কমানো সম্ভব হতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাই মাস্ক পরবেন। নিজেকে রক্ষা করবেন। অপরকেও বাঁচাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১