সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যেসব মানুষকে ঈদ খরচ দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগে গত এক মাসের বেশি সময় ধরে লকডাউনে বাংলাদেশ। উদ্ভুত পরিস্থিতিতে যাদের আয়-রোজগার নেই তাদের এতদিন ধরে খাদ্য সামগ্রী ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হয় সরকারের পক্ষ থেকে।

এবার তাদেরকে ঈদ খরচও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভি‌ডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের এই পরিকল্পনার কথা জানান তিনি।

ভি‌ডিও কনফারেন্সে যুক্ত হওয়া জেলাগুলো হলো, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।

কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে যাদের আয়-রোজগার নেই, ঈদের আগে তাদেরকে কিছু নগদ টাকা দেওয়া হবে।

শেখ হাসিনা আরও বলেন, সারা দেশে ৫০ লাখ রেশন কার্ড চালু রয়েছে। এই কার্ড দেখিয়ে তারা ১০ টাকা কেজিতে চাল কিনতে পারছে। আরও ৫০ লাখ কার্ড আমরা করছি। ইতিমধ্যে তালিকাও হয়ে গেছে।

এছাড়া আমাদের ব্যবসাবাণিজ্য সচল রাখতে ব্যবসায়ীদের ঋণের বিপরীতে সুদ স্থগিত করা হয়েছে। এর আগে অর্থনীতির চাকা সচল রাখতে এক লাখ কোটি টাকার প্রণোদনারও ব্যবস্থা করা হয়েছে।

সরকারপ্রধান বলেন, মনে রাখতে হবে কৃষি আমাদের বড় সম্পদ। আমাদের জমি উর্বর। তাই এসময়ে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আমি কৃষি মন্ত্রীকে বলেছি। সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি খালি জায়গায় আবাদের ব্যবস্থা করার জন্য। সেসঙ্গে দেশে মাছ ডিম দুধ উৎপাদনও বাড়াতে হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির পর বিশ্বের অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আমরা নিজের দেশকে রক্ষা করবো। আর অন্য দেশকেও সাহায্য করতে হবে। সেজন্য আমাদের উৎপাদন বাড়াতে কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১০ লাখ মেট্রিকটনে খাদ্যশস্য আমরা সংগ্রহ করবো। যাতে বাংলাদেশে আর খাদ্যশস্যের অভাব না হতে পারে।

তিনি বলেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন ছিল। কাজেই সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

এর আগেও আমরা অনেক বিপদ মোকাবেলা করেছি। এবার করোনার বিরুদ্ধেও আমরা জয়ী হবো, বললেন শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930