বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

‘যে যেখানে আছেন, সেখানেই ঈদ পালন করতে হবে’

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও ১১ দিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বেশকিছু নির্দেশনা মানা সাপেক্ষে ষষ্ঠ দফায় বাড়ানো এ ছুটির প্রজ্ঞাপনে ঈদ-উল-ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবারের ঈদে যে যেখানে আছেন, সেখানে থেকেই পালন করতে হবে। এই প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে সংশ্লিষ্টরা জানিয়ে দেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই।

এর আগে গত শনিবার ছুটি বাড়ানোর বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল জনপ্রশাসন সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো।

ছুটি বাড়ানোর সর্বশেষ এ প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এতে করে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়ালো।

এদিকে এরই মধ্যে সীমিত আকারে গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে সরকার।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০