সর্বশেষ:

দেশের প্রায় সহস্র পুলিশ সদস্য করোনাক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রায় সহস্র পুলিশ সদস্য। শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ পুলিশ সদস্য।

সোমবার (৪ মে) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, পুলিশ সদস্যদের মধ্যে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯১৪ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন মাত্র একজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930