সর্বশেষ:

দেশে করোনায় নতুন শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা।

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

এখন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯২৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১৮৩ জনের প্রাণহানি হলো।

মঙ্গলবার (৫ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, ঈদ উপলক্ষে দেশের শপিংমল আংশিকভাবে খোলার অনুমতি দেয় সরকার। তবে তার সঙ্গে জুড়ে দেয় ‍কিছু শর্ত।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও চলছে। এতে করে করোনার সংক্রমণ বাড়তে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930