সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
মালাইকা!

লকডাউনে মদের দোকান খোলায় মালাইকার ক্ষোভ

বিনোদন ডেস্ক :

ভারতে করোনার কারণে অনেক দিন ধরেই লকডাউন চলছে। তৃতীয় পর্যায়ের লকডাউন ১৭ মে মেয়াদ শেষ হবে। তার আগেই মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।

মালাইকার ভাষ্য, লকডাউনের মধ্যে মদের দোকান খোলার ফলে বাড়বে গার্হস্থ্য হিংসা। এই নিয়ে তিনি একটি পোস্টও করেছেন।

রেড জোনে থাকা দিল্লি-সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পর সোমবার থেকেই মদের দোকানগুলো তাদের শাটারটি খুলেছে। আর তারপর থেকেই লম্বা সারিতে স্টোরগুলোর বাইরে দেখা যায়।

এ ব্যাপারে মালাইকা বলেন, ‘মদের দোকান খোলার কী প্রয়োজন ছিল আমি এখনও বুঝতে পারছি না। খুব খারাপ সিদ্ধান্ত। এর ফলে ঝামেলা বাড়বে, গার্হস্থ্য হিংসা বাড়বে ও শিশুদের উপর নির্যাতন বাড়বে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930