বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩০ মে পর্যন্ত

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র রমজান ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশন ফি আদায় করতে না পেরে চরম আর্থিক সঙ্কটে পড়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ রেখেছে কিছু প্রতিষ্ঠান।

সঙ্কট কাটাতে এর মধ্যে মার্চ, এপ্রিল এবং মে মাসের বেতন চেয়ে অভিভাবকদের কাছে এসএমএস পাঠিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

তবে অভিভাবকরা বলছেন, এই মুহূর্তে তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে টিউশন ফি। এ অবস্থায় সরকারের কাছে অনুদান এবং প্রণোদনা চেয়েছে বিভিন্ন মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠনগুলো।

এদিকে সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় এ নিয়ে কোনো চাপ দিতে না পারায় উভয় সঙ্কটে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১